বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

সহকর্মীকে মারধরের অভিযোগ ৬ শিক্ষকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 317

রাজবাড়ীর পাংশা উপজেলার চরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেককে ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষক মিলে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আব্দুল মালেক এবিষয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আব্দুল মালেকের অভিযোগ স্কাউট কাউন্সিলকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাংশা শহরের মালেক প্লাজার সামনে ছয়জন শিক্ষক তাকে মারধর করেন। তারা হলেন পাট্রাজোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, ধানুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাজাহানুল হক, রুপিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শামসুল হক, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম, কসবামাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাশেদুর রহমান, কবি নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

এবিষয়ে ধানুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাজাহানুল হক, কবি নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনসহ অভিযুক্ত শিক্ষকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা সকলেই জানান, স্কাউটিং কাউন্সিল নিয়ে আব্দুল মালেকের সাথে বাক বিতন্ডা হয়েছিল। পরে বিষয়টির মীমাংসা হয়ে গেলে একসঙ্গে বসে তারা খেয়েছেন। যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এবং রাতের বেলায়। এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ কেস হওয়া উচিত। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রমাসক সুলতানা আক্তার জানান, প্রশাসনিক কাজে তিনি ঢাকায় আছেন। রাজবাড়ী ফিরে অভিযোগটি দেখে ব্যবস্থা নেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সহকর্মীকে মারধরের অভিযোগ ৬ শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশের সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫