Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস; সেই শিক্ষককে অব্যাহতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 169

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও পাস হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. মো. রুহুল আমিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অধ্যাপক ড. মো. রুহুল আমিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সুরাইয়া ইয়াসমিন ঐশী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে ছিলেন তিনি। গত ১৬ জুলাই শহীদ আবু সাঈদ হত্যার পর থেকেই পলাতক রয়েছেন। এদিকে ওই ছাত্রলীগ নেত্রীকে ছাড়াই গত ডিসেম্বর মাসের ২ তারিখ গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে ঐশীরও ফলাফল আসে। এ নিয়ে বিভাগের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপর এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস; সেই শিক্ষককে অব্যাহতি

প্রকাশের সময় : ১০:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫