বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

 পদ্মায় ৪২ কেজি ওজনের বাগাইড়

আক্তারুজ্জামান মৃধা , গোয়ালন্দ 
  • প্রকাশের সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 272
পদ্মা যমুনার উজানে পাবনা কাজীর হাট এলাকায় জেলে ধুনাই হালদারের জালে ধরা পড়লো ৪২ কেজি ওজনের বাগাইড় মাছ যা বিক্রি হলো ৭৫ হাজার টাকায়।
সোমবার (২০ জানুয়ারি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে সম্রাট মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান ১৬০০ টাকা দরে ৭১ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
এসময় নৌকা থেকে মাছটি উচু করে তুলে আনার সময় উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় জমায়। পরবর্তী সময়ে তিনি মাছটি তার শাকিল সোহান পেজে ছেড়ে দিলে লন্ডন প্রবাসী একজন তার পিতামাতা কে বড় মাছ খাওয়ানোর আশায় সম্রাট শাজাহানের সাথে যোগাযোগ করে কেজি ১৮০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেন।
শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী সম্রাট শাজাহান জানান, পদ্মায় অনেক সময় বড় বড় মাছ ধরা পরে। এগুলো ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। তাছাড়া অনেক প্রবাসী তার বাবা মা ও আত্নীয় স্বজনের জন্য বড় মাছ গুলো কিনে নিয়ে তাদের উপহার দেন। শৌখিন মানুষ ছাড়া এত বড় মাছ বিক্রি করা যায় না।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 পদ্মায় ৪২ কেজি ওজনের বাগাইড়

প্রকাশের সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫