Dhaka ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা সুশোভন বাছাড়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 210

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাছাড়।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত এ ফলাফলে সুশোভন বাছাড় সর্বোচ্চ নম্বর ৯০.৭৫ পেয়ে প্রথম হয়েছেন। তিনি খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

সুশোভন বাছাড়ের বাবার নাম সুভাষ চন্দ্র বাছাড়। তার পরিবারসহ নগরীর বয়রা এলাকায় থাকেন। বাবা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। সুশোভন বাবা-মায়ের একমাত্র সন্তান।

সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছাড় বলেন, ‘আমার ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশে প্রথম হওয়ায় আমরা খুবই আনন্দিত। সে একজন মানবিক চিকিৎসক হোক, এটাই আমার প্রত্যাশা।’

খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক এ টি এম বদরুজ্জামান বলেন, ‘সুশোভন বাছাড় একজন মেধাবী শিক্ষার্থী। সে কলেজের টেস্ট পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিল।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা সুশোভন বাছাড়

প্রকাশের সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫