বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ ‘মেসি-রোনালদো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই সেরা হয়েছেন’ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন মঙ্গল গ্রহের যে রহস্যের ব্যাখ্যা জানা নেই বিজ্ঞানীদের কাছে

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে পুলিশে সোপর্দ করল যুবদল কর্মীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 210

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদল কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিয়াজুল ইসলাম মাসুম (৩০) নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে। তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও যুবদল কর্মীরা জানান, যুবদলের কিছু কর্মীরা বৃহস্পতিবার বিকেলে রূপপুর এলাকায় বেড়াতে যান। এ সময় তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে মাসুমকে কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে দেখেন। বিষয়টি নাটোরের স্থানীয় নেতাকর্মীদের জানালে তারা একটি মাইক্রোবাসে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় যান এবং পুলিশকেও বিষয়টি জানান। পরে সেখানে রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে আটক করে নাটোর থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে পুলিশে সোপর্দ করল যুবদল কর্মীরা

প্রকাশের সময় : ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫