Dhaka ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : অর্থমন্ত্রী পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর বিদ্যুৎ বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সিফাত পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা আর্জেন্টিনার জার্সিতে আবারো মাঠে নামবেন মেসি!

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 130

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

এছাড়া শেখ হাসিনা এখন কোন স্ট্যাটাসে সেখানে আছেন, সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনও মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে, করতে পারে।

ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার সব চুক্তি প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন।

আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কি না, আমার জানা নেই।

ভারতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে অনুমোদনে দেশটি দেরি করছে কি না, জানতে চাইলে মুখপাত্র বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে চার মাস সময় লাগে। প্রক্রিয়া অনুযায়ী হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র

প্রকাশের সময় : ০৭:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫