Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য: মেজর হাফিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 164

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি চায় এ বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি, বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌরশহরের ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। সংস্কার করবে জাতীয় সংসদ। ছাত্ররা এমন কথা বলে যে, ’৭২-এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। বাংলাদেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এটা তো দোষের কিছু না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য: মেজর হাফিজ

প্রকাশের সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫