Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 131

কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের একটি দল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে। তবে পুলিশের ওই দলটি ইতালি গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তর ও ডিএমপিতে খোঁজ নেওয়া হলে সেখান থেকেও কিছু নিশ্চিত করা হয়নি।

আদেশের তথ্য অনুযায়ী, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাওয়ার কথা পুলিশের পাঁচজনের। তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুঁইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়।

জানা গেছে, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন।

মূলত এই কুকুরগুলো পরিচালনায় প্রশিক্ষণ নিতেই ইতালি যাওয়ার কথা পুলিশের। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৯ হাজার ৭২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা) দরে কেনা হচ্ছে এসব কুকুর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা

প্রকাশের সময় : ০২:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫