Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরাজিত শক্তির চক্রান্তে ফাঁদে পা না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান রিজভীর বিদ্যুৎ বিল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পুরনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সিফাত পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা কলকাতা ভ্রমণে বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা আর্জেন্টিনার জার্সিতে আবারো মাঠে নামবেন মেসি! কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ কোটালীপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 164

জুলাই অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে আনসার-ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিদিন দু-একজন করে ধরা পড়ছেন। আজ মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো এক দিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছে। খুঁজে খুঁজে একে একে তাদের সবাইকে ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হয়, বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, বরং বদলি-পদোন্নতি-পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেয়া হয়নি।

উত্তরে উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। সব তো একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন-বদলি-পদোন্নতি দিয়েছেন–এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।

পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫