শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

ছিনতাইকালে আসল পুলিশের কাছে ধরা ‘নকল পুলিশ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 149

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০)। অপর দুইজন হলেন মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)।

হাতিরঝিলের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, পুলিশের একটি ট্র্যাকসুট, রিফ্লেকটিং ভেস্ট, পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হাকিম বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। ২০২২ সালে তার চাকরি চলে যায়। এরপর থেকে গ্রেফতার বাকি দুইজনকে সঙ্গে নিয়ে তিনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাদাঁবাজি করতেন। হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়- তিনজন লোক হাতিরঝিলের চৌধুরীপাড়ার একটি বাসার সামনে মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান পরিচালনা থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছিনতাইকালে আসল পুলিশের কাছে ধরা ‘নকল পুলিশ’

প্রকাশের সময় : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫