বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

কালুখালীতে ট্রাক্টর উল্টে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 198

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকায় ট্রাক্টর উল্টে সিরাজুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর চালক ফিরোজ আহমেদসহ তিনজন আহত হন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সিরাজুল একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে।

এলাকাবাসী ও কালুখালী থানা সূত্র জানায়, সিরাজুল ইসলাম চরাঞ্চলে তার রসুন ক্ষেতের কাজ শেষ করে পরিচিত একজনের ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন। চরের উঁচু নিচু পথে চলার সময় ট্রাক্টরটি উল্টে পড়ে। এতে সিরাজুল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ তিনজন।

কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ট্রাক্টর উল্টে কৃষক নিহত

প্রকাশের সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫