Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!
অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধার

পালিয়েছে স্বামী, ধরা স্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 281

রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবাসহ রুশনী খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মাসুদ রানার স্ত্রী।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রুশনি খাতুনের বসতঘর থেকে অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার স্বামী মাসুদ রানা পালিয়ে যায়। মাসুদ রানা ও রুশনী খাতুন স্বামী-স্ত্রী মিলে দীর্ঘ দিন ধরে অস্ত্র এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেপ্তার রুশনীর বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং পলাতক মাসুদের নামে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধার

পালিয়েছে স্বামী, ধরা স্ত্রী

প্রকাশের সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫