Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে সড়কে নেতাকর্মীদের ঢল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 170

দীর্ঘ সময় পর দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিদেশে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী গুলশানের বাসভবন ফিরোজায়।

এরইমধ্যে নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। পথে পথে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মীরা। সুস্থ হয়ে দেশের রাজনীতিতে ফিরবেন বেগম জিয়া এমন প্রত্যাশা তাদের।

মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। মাঝে দোহায় যাত্রাবিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির।

লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে সড়কে নেতাকর্মীদের ঢল

প্রকাশের সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫