বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস: সুমাইয়ার ব্রোঞ্জ জয়ে শুরু বাংলাদেশের পদকযাত্রা ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল

খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 147

চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ-খবর নেয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া ওই স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান, সবসময় তিনি খবর রাখেন দেশের।’

সেদিনের স্মৃতিচারণ করে পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল আরও লিখেছেন, ‘আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই: এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নীরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহ্’র কাছে বলি।’

আসিফ নজরুল আরও লিখেন, ‘আমি অবাকই হই। পনেরটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়া’র প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে)! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।’

পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারের এই আইন উপদেষ্টা লিখেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহ্’র কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশের সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫