Dhaka ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 241

বলিউড তারকা হৃতিক রোশনের ঘর ভেঙেছে তা বেশ কয়েক বছর হয়ে গেল। এরপর অভিনেতা খুঁজে পেয়েছেন তার জীবনের নতুন সঙ্গী সাবা আজাদকে। অন্যদিকে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও আলি গোনির ভাই আর্সলান গোনির চোখেই নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছেন।

এমনকী, হৃতিক ও সুজান দুজনেই মেনে নিয়েছেন তাদের এমন অবস্থান। নতুন প্রেমের মাঝেও দুই ছেলেকে সমান সময়ও দিচ্ছেন হৃতিক ও সুজান। তবে নতুন খবর হল, আর্সালানের সঙ্গে নাকি এবার ঘর বাঁধতে যাচ্ছেন সুজান। আর সেই কারণেই পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সুজানের নতুন এই ফ্ল্য়াটের ভাড়া মাসপ্রতি ২ লাখ ৩৭ হাজার রুপি। প্রেমিকের সঙ্গে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোনা যায়, আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে বিভিন্ন পার্টিতেও।

উল্লেখ্য, প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ সাফল্যের পর প্রেমিকা সুজান খানের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন হৃতিক রোশন। তারপর দীর্ঘ ১৪ বছর টিকেছিল তাদের সম্পর্ক। দুই পুত্রসন্তান রয়েছে তাদের সংসারে। কিন্তু আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয় রোশন পরিবারের পক্ষ থেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রকাশের সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪