Dhaka ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

আবারও চিরকুট ব্যান্ডে ভাঙন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 183

জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে জাহিদ নিরব ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে পথচলা শুরু করেছিলেন। তবে এ ব্যান্ডের সঙ্গে আর থাকছেন না তিনি। অবশেষে নয় বছরের পথচলা শেষ হলো।

চিরকুটের নতুন গান প্রকাশের দিন সোমবার (২৩ ডিসেম্বর) জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে। দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন নিরব তাদের সঙ্গে নেয়। তবে তার জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে ব্যান্ডে ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।

এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে।

তবে পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও চিরকুট ব্যান্ডে ভাঙন

প্রকাশের সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪