Dhaka ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে সবচেয়ে ভালোবাসেন: রিজভী অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় রাষ্ট্রদূতকে তলব কালুখালীতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে কাজ চলছে : এসআরবি মহাপরিচালক মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর রিসোর্টে অগ্নিকাণ্ড; সন্তানসহ তুহিন-আফসানা দম্পতির ভাগ্যে কী ঘটেছে?

গরু নয় অটোরিকশা দিয়ে তেল উৎপাদন!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 235

একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল ঘানির সরিষার তেল। তবে গরু দিয়ে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করা হতো। কালের বিবর্তনে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় বর্তমানে সরিষার তেল উৎপাদনের ক্ষেত্রে এসেছে পরিবর্তন।এখন গরুর বদলে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করছে ব্যাটারী চালিত অটোরিকশা।

তাইতো ঘানির সরিষার তেল উৎপাদনে গরুর বদলে অটোরিকশা ব্যবহার করে ব্যাপক সাড়া ফেলেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের মহিরুদ্দিন মন্ডলের ছেলে মুকুল মন্ডল।

তবে কিছু কিছু এলাকায় অবশ্য এখনো দেখা মেলে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করা। অতীতের মতো এখনো রয়েছে ঘানির সরিষার তেলের ব্যাপক চাহিদা।

সরিষার তেল কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, আগে গরু দিয়ে তেল মাড়াই করতো। গরুর মল মূত্র দিয়ে জায়গাটা অপরিষ্কার থাকতো। এখন ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে তেল মারাই করে, তাই জায়গাটা খুব সুন্দর এবং তেল খুব পরিষ্কার ও একদম খাঁটি। আমরা এই তেল এ ব্যবহার করি।

সরিষার তেল উৎপাদনকারী মুকুল মন্ডল বলেন, আমার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে আগে গরু দিয়ে তেল মাড়াই করেছি, ইউটিউব দেখে তিন বছর থেকে এই অটোরিকশা দিয়ে তেল মাড়াই করে আসছি। আগে গরু দিয়ে ১০ কেজি সরিষা মাড়াই করতে সময় লাগতো ৭ থেকে ৮ ঘন্টা। এখন অটোরিকশা দিয়ে সময় লাগে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা। এতে সময়ও কম লাগে, তেলের মানও ভালো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গরু নয় অটোরিকশা দিয়ে তেল উৎপাদন!

প্রকাশের সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪