Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আবদুল হাদী- খুরশিদ আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 144

আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী- খুরশিদ আলম। আগামী শুক্রবার তাদের এই সম্মাননা দেয়া হবে। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে তাদের এই সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে। জানা গেছে, জমজমাট আয়োজনে পালিত হতে যাচ্ছে বিশেষ এই দিনটি।

২৭ ডিসেম্বর বিকাল ৪টায় কারওয়ান বাজার ‘ন্যাশনাল লাইফ ইনসুরেন্স ভবন ‘এন এল আই ’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবার ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। তাদের মধ্যে , সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন ,শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, তাজুল ইসলাম, নেহা, নাসির, সুস্মিতা সুলতানা শম্প , রবিন আহমেদ, জাবুল ইসলাম, নওশীন মনজুর, ক্লোজআপ তারকা নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।

এবারের ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ (আজীবন) সম্মাননা পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম। এ ছাড়া আরও অনেক গুনীজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান জালাল আহমেদের। মহতি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আবদুল হাদী- খুরশিদ আলম

প্রকাশের সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪