Dhaka ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

যে কারণে পাত্র খুঁজতে নিষেধ করলেন ফারিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 159

ঢালিউডের এই সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্কে থাকার পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন। তবে এর বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে।

এই ঘটনার দুই বছরের বেশি সময় হতে চলছে। তবে সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ ও প্রেম করে বিয়ের পাত্র খোঁজার কথা জানান তিনি। এরপরই অতি উৎসাহীরা উঠেপড়ে লাগে, নায়িকার বিয়ের জন্য। তবে ফারিয়া এতেও নাখোশ।

তার ভাষ্য, জীবনটা সোশ্যাল মিডিয়ায় মত সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

কারণ উল্লেখ করে ফারিয়া বলেন, কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এদিকে, নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে শুটিং শুরু করতে যাচ্ছেন। অচিরেই সিনেমাটির ঘোষণা আসবে। এছাড়া ফুয়াদ আল মুক্তাদির মুজা ও মমির সঙ্গে তিনটি নতুন গান নতুন বছরে হাজির হবেন নুসরাত ফারিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে পাত্র খুঁজতে নিষেধ করলেন ফারিয়া

প্রকাশের সময় : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪