Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ ধামইরহাটে হত্যার পর মরদেহে আগুন, ১২ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

সৃজিত-মিথিলার সংসার ভাঙার গুঞ্জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 145

কখনো দূরত্ব ভালোবাসা বাড়ায়, আবার দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানাও খোঁজে। নতুন করে গুঞ্জন উঠেছে, এমনটাই নাকি হতে যাচ্ছে দুই বাংলার দুই জনপ্রিয় মুখ রাফিয়াত রাশিদ মিথিলা-সৃজিত মুখার্জির ক্ষেত্রে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টলিপাড়ার অন্দরে এখন জোর চর্চা, সত্যিই নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। বহুদিন ধরেই আলাদা থাকছেন মিথিলা ও সৃজিত। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়, স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন কাটাঁতারের দুইপ্রান্তে। একজন বাংলাদেশে, অন্যজন কলকাতায়। যদিও এখনো এই বিষয়ে দু’জনের কেউই মুখ খোলেননি।

বলা হয়েছে, বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে বছর খানেক কলকাতাতে থিতু হয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। কিন্তু সেসব এখন অতীত। আইরাকে ফের বাংলাদেশে ফিরিয়ে এনেছেন মিথিলা। ভর্তি করিয়েছেন এখানকার স্কুলে। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা।

ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার। সূত্র : আজকাল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৃজিত-মিথিলার সংসার ভাঙার গুঞ্জন

প্রকাশের সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪