Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

আমরা ক্ষমতার জন্য অস্থির নই : জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 305

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেন, আপনারা কত দিনে নির্বাচন চান? আমি উত্তরে বলেছি, আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। অন্যায়-দুর্নীতি সংস্কারের পর আমরা নির্বাচন চাই। তবে বর্তমান সরকার যেন সংস্কারের জন্য একটি সেকেন্ডও বেশি সময় ব্যয় না করে। আমরা ক্ষমতার জন্য অস্থির নই।’

আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি। দেশবাসী তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি। এটা বর্তমান সরকারের ব্যর্থতা। তবে চাঁদাবাজি ও সিন্ডিকেট ঠেকাতে আমাদের সাহায্য সহযোগিতা চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমরা সরকারকে সর্বাত্মক সাহস সহযোগিতা করব।’

তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার দিন পর্যন্ত দেশবাসীকে হত্যা করেছে। স্বৈরাচারী সরকারের পতন হলেও দেশ এখনো স্বাধীন হয়নি। স্বৈরাচারী সরকার আমাদের শত শত ভাই-বোনকে খুন করেছে। নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।’

ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ অঞ্চলের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বক্তব্য দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমরা ক্ষমতার জন্য অস্থির নই : জামায়াত আমির

প্রকাশের সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪