Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে নতুন পলিসি সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

কর্মীদের বিক্ষোভে অফিসে অবরুদ্ধ মাদক ডিজি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 144

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মীরা। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

তারা অভিযোগ করে বলেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না।

উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন। এদিকে অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। তবে হঠাৎ এভাবে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্মীদের বিক্ষোভে অফিসে অবরুদ্ধ মাদক ডিজি

প্রকাশের সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪