Dhaka ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

গ্লোবাল সুপার লিগে সৌম্যর ঝলক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 130

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগে যেন দেখা দিলেন অন্য এক সৌম্য সরকার। সেই ক্যারিয়ারের শুরুর মতো চোখ জুড়ানো মারকুটে ব্যাটিং, ফাইনালের মতো কঠিন ম্যাচেও খেললেন বিধ্বংসী ইনিংস। হলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, হাতে নিলেন সিরিজসেরার পুরস্কার।

প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে প্রথম আসরেই শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। শিরোপাজয়ের অন্যতম কারিগর সৌম্য।

ফাইনালে সৌম্য ৫৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় খেলেন ৮৬ রানের হার না মানা ইনিংস। যে ইনিংসে ভর করেই ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাবে ভিক্টোরিয়া অলআউট হয় ১২২ রানেই।

সবমিলিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে সৌম্য ৪৭ গড়ে করেছেন ১৮৮ রান। স্ট্রাইকরেটও বেশ ভালো, ১৪২.৪২। ফিফটি দুটি, ছক্কা মেরেছেন ৯টি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্লোবাল সুপার লিগে সৌম্যর ঝলক

প্রকাশের সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪