শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ

ওমানকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 162

যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশ শুভসূচনা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ওমানের মাস্কটে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আগামী বছর যুব এশিয়া কাপ, রয়েছে যুব বিশ্বকাপের বাছাইও। স্বাগতিক ভারতসহ এশিয়া থেকে মোট সাত দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ওমানে চলমান যুব এশিয়া কাপে শীর্ষ ছয়ে থাকলে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। আজ স্বাগতিক ওমানকে হারিয়ে বাংলাদেশ সেই পথেই রয়েছে।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড নেয় বাংলাদেশ। ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্বাগতিক ওমান ৩-১ ব্যবধান কমায়। ম্যাচের বাকি পাঁচ মিনিটে ওমান গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। বি গ্রুপে প্রতিপক্ষ অন্য দলগুলো হচ্ছে– মালয়েশিয়া ও চীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমানকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪