Dhaka ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা

টয়লেট দিবসের পোস্ট দিয়ে কাকে খোঁচা দিলেন অপু?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 141

সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যের ধোঁয়াশা হঠাৎই আরও বাড়িয়ে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। টয়লেট দিবসের ৪ দিন পর তা নিয়ে একটি পোস্ট করে নেট পাড়ায় আলোচনার সৃষ্টি করেছেন অভিনেত্রী।

রবিবার (২৪ নভেম্বর) রাতে হলুদ ক্যানভাসে হঠাৎই অপু ইংরেজিতে তিন লাইনে কিছু শব্দ লেখেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, দেরীতে পোস্ট, শুভ টয়লেট দিবস, ২০ নভেম্বর।

অপুর এমন পোস্ট দেখে নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় অপুর এমন পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে খোঁচা দিতে হঠাৎই এমন পোস্ট অভিনেত্রীর।

কারণ হিসেবে নেটিজেনরা বলছেন, কিছুদিন আগেই বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন শাকিব। শাকিবের ডাকে হাজির হন শোবিজ পাড়ার জনপ্রিয় তারকারাও। তবে সেখানে অনুপস্থিত ছিলেন অপু। আর সে কারণেই সে অনুষ্ঠানের ৪ দিন পার হতেই দিবসটি নিয়ে স্ট্যাটাস দেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টয়লেট দিবসের পোস্ট দিয়ে কাকে খোঁচা দিলেন অপু?

প্রকাশের সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪