বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

কালুখালীতে ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 163

 নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটি শনিবার রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে।

জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করায় কালুখালী উপজেলার লাড়িবাড়ি বাজারের আজহার স্টোরকে এক হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় মেসার্স তুরান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় আকরাম স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানকালে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক আফজাল হোসেন, রাজবাড়ীর স্যানিটারী ইসপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ৩ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪