Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কবর থেকে তোলা হবে সেলিম খান ও তার ছেলের মরদেহ গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 296

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে শনিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও ককটেলসহ মো. মকলেছুর রহমান অরফে মকলেছ মন্ডল (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের পুত্র। সে দুবাই প্রবাসী। মাস চারেক হলো বাড়িতে ফিরে কৃষি কাজে সম্পৃক্ত ছিল। তার বিাংদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা ডাক বাংলোয় স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর হোসেনসহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মো. কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার এবং মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী মূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছিল বলে যৌথ বাহিনী গোপনে তথ্য পায়। এবং সে আলোকে অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় শনিবার পাংশা মডেল থানায় এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে মকলেছ মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪