বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

কালুখালীতে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / 172

 রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে শুক্রবার সকালে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
কালুখালী থানা সূত্র জানায়, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মোহনপুর গ্রামের আব্দুল মতিন মন্ডলের ধানক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পোকায় ধরেছে ও মুখমন্ডলের মাংস পচে মাথার খুলি বের হয়ে গেছে। যেকারণে চেহারা বোঝার উপায় নেই। তার পরনে নীল রংয়ের একটি সালোয়ার কামিজ ছিল। বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। আশেপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির ফরেনসিক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
কালুখালী থানার ওসি মুহম্মদ জাহেদ উর রহমান জানান, আনুমানিক এক সপ্তাহ আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪