Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

১৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস 

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ১০:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 235

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের কারেন্টজাল ও চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। এসময় ব্যবসায়ী আঃ মতিনকে এক হাজার টাকা জরিমানা করেছে।

(১৬ জুলাই)মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় নারুয়া বাজারে অভিযান চালিয়ে আঃ মতিনের গুদাম থেকে ৩৯৩টি কারেন্টজাল ও ৩৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করে। বিকেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, আঃ মতিন দীর্ঘদিন ধরে সরকার নিষিদ্ধ কারেন্টজাল, চায়না দুয়ারী বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী আঃ মতিনের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ লক্ষ টাকা মুল্যের ৩৯৩টি কারেন্টজাল ও ৩৪৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে। বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, সহকারী কমিশনার (ভমি) হাসিবুল হাসান,মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগীতা করেন বালিয়াকান্দি থানা পুলিশ।এসময় ব্যবসায়ী আঃ মতিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস 

প্রকাশের সময় : ১০:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪