বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

৪৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / 210

রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে হারানো ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে এসব ফোন হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে রাজবাড়ীর পাঁচটি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত ১১৭টি সাধারণ ডায়েরি হয়। জেলা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৪৬টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়। বাকীগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

রাজবাড়ী সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের শরীফ নেওয়াজ তিনটি হারানো মোবাইল ফোন হাতে পেয়ে জানান, একই দিনে তার তিনটি ফোন হারিয়ে যায়। এর মধ্যে একটি তার নিজের, একটি মায়ের ও একটি স্ত্রীর। এব্যাপারে থানায় জিডি করেছিলেন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ অফিস থেকে তাকে ফোন করে হারানো ফোন নিতে আসতে বলে। তিনি ভেবেছিলেন হয়তো একটি ফোন উদ্ধার হয়েছে। তিনটি ফোন একসাথে পাবেন ভাবতেই পারেননি। পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

বালিয়াকান্দির নারুয়া বাজারের ব্যবসায়ী আতাউর রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর তার শখের মোবাইল ফোনটি হারিয়ে গেলে ২৬ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় জিডি করেন। এত তাড়াতাড়ি ফোনটি ফিরে পাবেন ভাবতেই পারেননি।

ফোন হস্তান্তরকালে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. ইফতেখারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশের সময় : ১০:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩