বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / 215

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আলম শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার  মৃগী ইউনিয়নের চাদমৃগী গ্রামের মৃত করিম শেখের ছেলে। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৩ সালের ২৩ মে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে নিজের বাড়িতে স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আলম শেখ। ঘটনার পরদিন ২৪ মে নিহত সুফিয়ার ভাই আব্দুল হামিদ মন্ডল বাদী হয়ে কালুখালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট উজির আলী শেখ জানান, পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী সুফিয়াকে কুপিয়ে হত্যার দায়ে মূল আসামী আলম শেখকে আদালত মৃত্যুদন্ড দিয়েছেন। আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। হত্যাকান্ডে জড়িত না থাকায় মামলার অপর দুই আসামী জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে খালাস দিয়েছেন আদালত। তারা এ রায়ে সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ০৯:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩