গুরুত্বপূর্ণ সংবাদ:
পরলোকে মায়া রানী চক্রবর্তী

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / 329

রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিহির চক্রবর্তীর স্ত্রী মায়া রানী চক্রবর্তী পরলোকগমন করেছেন। গত ১৬ নভেম্বর দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, পুত্রবধূ, নাতি, নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন ১৭ নভেম্বর রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার বড় পুত্র উজ্জল চক্রবর্তী, দ্বিতীয় পুত্র নারায়ণ চক্রবর্তী লিটন ও কনিষ্ঠ পুত্র মানিক চক্রবর্তী তাদের মায়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে আহ্বান জানিয়েছেন।
Tag :
























