Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করে আজও শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

পাংশায় আগ্নেয়াস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 231

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে বৃহস্পতিবার গভীর রাতে একটি দেশিয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ আরিফ মিয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পাংশা থানার ওসি  মাসুদুর রহমান জানান, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বহলাডাঙ্গার একটি মেহগনি বাগানে দুজন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। সেখানে অভিযান চালালে একজন দৌড়ে পালিয়ে যায়। ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ গ্রেপ্তার করা হয় একজনকে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এব্যাপারে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আরিফ মিয়া একজন সন্ত্রাসী বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় আগ্নেয়াস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২