Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

অচেনা দৌলতদিয়া ঘাট

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / 311

জনতার আদালত অনলাইন ।। পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে যান চলাচল শুরু হয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই যানবাহনে চাপ। দৌলতদিয়া ঘাট প্রথম দিনেই হারিয়েছে তার চির চেনা রূপ। স্বস্তিতে পারাপার হচ্ছেন সব ধরনের যানবাহন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের কোথায়ও যানবাহনের সারি নেই। প্রতিটি ফেরি ঘাট রয়েছে ফাঁকা। তবে মাঝে মধ্য দুই একটি করে পরিবহন ও দুই একটি কাভার্ড ভ্যান ট্রাক ফেরিতে উঠছে। এক একটি  ফেরি ঘাটে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন আর ফেরি জন্য মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে না। যানবাহন গুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

কার্ভাড ভ্যান চালক আবুল হোসেন মিয়া বলেন, সেতু উদ্বোধন হওয়াতে দৌলতদিয়া ঘাট ফাঁকা। আজ কোন যানবাহনের ভিড় নেই। কুষ্টিয়া থেকে ছেড়ে এসে সরাসরি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠে গেলাম। যা আগে কখনো সম্ভব ছিল না।

কেরামত আলীর ফেরির লস্কার মো. শুকুর আলী বলেন, এপার ওপারে কোথায় গাড়ির চাপ নেই, দুই পারারেই ফাঁকা। যেখানে একটি ফেরি লোড হতে সময় লাগতো ১৫ থেকে ২০ মিনিট। আজ একটি ফেরি লোড হতে সময় লাগছে ৪০ থেকে ৫০ মিনিট। কারনে ঘাটে গাড়ি খুবই কম। গাড়ির জন্য প্রতিটি ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে।

ফেরি ঘাটে টিকিট বিক্রিতা আ. রাজ্জাক বলেন, ঘাটে তেমন কোন পরিবহন নেই। আছে শুধু দুই একটি ট্রাক ও ছোট গাড়ি ফেরিতে পারাপার হচ্ছে। এক একটি ফেরি লোড হতে প্রায় ১ ঘন্টা করে সময় লেগে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, স্বপ্নের সেতু চালু হওয়ায় আমাদের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার কিছুটা কমলেও কোন ধরণের দুর্ভোগ ছাড়া যানবাহনগুলো পার করতে পারছি। এখন এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে। তবে দুই এক মাস পরে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অচেনা দৌলতদিয়া ঘাট

প্রকাশের সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২