গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / 227
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি, সহ সভাপতি কাজী কেরামত আলী এমপি, সহ সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপু, সাবেক সহ সভাপতি উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
























