রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

- প্রকাশের সময় : ১২:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / 275

জনতার আদালত অনলাইন ॥ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগজিনসহ দুল্লা শেখ ওরফে শামীম শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল। সে সদর উপজেলার বেথুলিয়া মাতাল্লাপাড়া গ্রামের আলিমুদ্দিন শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, দুল্লা শেখ একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা, রাজবাড়ীসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ নানা অপরাধে চারটি মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চর লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে দুল্লা শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























