গুরুত্বপূর্ণ সংবাদ:
ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / 234

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকায় সোমবার বিকেলে ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক রহিম গাজী নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের বেথুলিয়া মাথালিয়া পাড়ার হারুন গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে মাটিপাড়া-বেথুলিয়া গ্রামীণ সড়কের বেথুলিয়া মুন্সীবাড়ি ঈদগাহ মোড় এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই চালক রহিম গাজী মারা যান।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক। এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :
























