গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ৩ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / 247

জনতার আদালত অনলাইন ॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী শাখা বুধবার সদর উপজেলার সূর্যনগর বাজারে অভিযান চালিয়ে তিন ওষুধ ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী শাখার সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় সূর্যনগর বাজারের সুফিয়া ফার্মেসীকে তিন হাজার টাকা, প্রতিশ্রুত ওষুধ যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় মেসার্স মা ফার্মেসীকে দুই হাজার টাকা এবং একই অপরাধে আরোগ্য ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :























