গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / 276
জনতার আদালত অনলাইন ।। রাজবাড়ী সদর উপজেলার নিমতলা-কোলারহাট আঞ্চলিক সড়কের গৌরিপুর এলাকায় সোমবার দুপুরে সড়ক দুঘর্টনায় ময়না বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি একই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, ময়না বেগম তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ময়না বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :
























