Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা

রাজবাড়ীতে ঐতিহাসিক নাটক ‘কবর’ মঞ্চস্থ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / 553

জনতার আদালত অনলাইন ।।ঐতিহ্যবাহী রাজবাড়ী থিয়েটারের পুনর্জাগরণের প্রথম প্রযোজনা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক কবর মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‘৫২র ভাষা আন্দোলনের উপর নির্মিত নাটকে দেখা যায়, এক মদ্যপ নেতা এবং চাটুকার পুলিশ ভাষা আন্দোলনে শহীদদের লাশ গুম করতে এসেছে। সেখানে উপস্থিত হয় একজন মুর্দা ফকির। কিন্তু লাশেরা সব উঠে দাঁড়ায় কবরে যেতে চায় না। মুর্দা ফকির-নেতা-হাফিজ আর লাশেদের সংলাপের মধ্য দিয়ে মুনীর চৌধুরী তুলে আনেন এক চিরন্তন সত্য। যারা অন্যায়ের সাথে আপস করে তারাই আসালে মৃত। কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে লড়াই করে তাদের কবরে আটকে রাখা যায় না। তারা অমর। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও এই নাটকটি কালের সীমাকে অতিক্রম করে যায়।

নাটকটির নির্দেশনায় ছিলেন ফয়েজুল হক কল্লোল। অভিনয়ে অংশ নেন বাবলা চৌধুরী, বিনয় কুমার সাহা, কাজী মিজানুর রহমান পলাশ, সৌমিত্র শীল চন্দন, স্মৃতি ইসলাম, রবিউল আওয়াল, আনিসুর রহমান, সজল, রিপন চক্রবর্তী,  সুরুজ প্রামানিক ও মুন্না।

নাটক শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, আহসানুল করিম হিটু, ওয়ালিউল হাসান মঞ্জু, বাচ্চু রহমান, ফয়েজুল হক কল্লোল, আনিসুর রহমান প্রমুখ। এ পর্ব পরিচালনা করেন রাজবাড়ী থিয়েটারের আহ্বায়ক বাবলা চৌধুরী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ঐতিহাসিক নাটক ‘কবর’ মঞ্চস্থ

প্রকাশের সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২