বালিয়াকান্দিতে আনসার ভিডিপি সমাবেশ

- প্রকাশের সময় : ০৮:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / 279

Exif_JPEG_420
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, রাজবাড়ী সদর সার্কেল কমান্ড্যান্ট হাওয়া খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, কালুখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ চার জনকে বাইসাইকেল, দুইজনকে সেলাই মেশিন ও ১৫ জনকে ছাতা পুরষ্কার দেওয়া হয়।























