সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু, গ্রেপ্তার কিশোর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • / 409

জনতার আদালত অনলাইন ॥

রাজবাড়ীতে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে গ্রেপ্তার হয়েছে ফয়সাল সরদার (১৪) নামে এক কিশোর। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিপীড়নের শিকার শিশুটির বাবা বাদী হয়ে রাতেই রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। ওই শিশু বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার ফয়সাল নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ^র গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে।

শিশুটির মা জানান, তাদের প্রতিবেশি আব্দুর রশিদের শ্যালক ফয়সাল। কয়েকদিন আগে ফয়সাল তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে ফয়সাল তার মেয়েকে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়ের চিৎকারে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জুনিয়র গাইনী কনসালটেন্ট নাজনীন সুলতানা জানান, মঙ্গলবার শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসে তখন অবস্থা খুব খারাপ ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। বুধবার তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানান, শিশু ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা শিকার করেছে। তাকে আদালতে চালানের প্রক্রিয়া চলছে। যেহেতু সে প্রাপ্তবয়ষ্ক নয়, একারণে আদালতের নির্দেশনা মোতাবেক তার বিচার কার্যক্রম চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু, গ্রেপ্তার কিশোর

প্রকাশের সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২