সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / 455

জনতার আদালত অনলাইন ॥

রাজবাড়ী সদর থানার পুলিশ সোমবার উপজেলার আলাদিপুর ও রামকান্তপুর এলাকা থেকে দুই কেজি গাঁজা এবং ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার কাজীবাধা গ্রামের আজিজ খানের ছেলে রয়েল খান, জালাল শেখের ছেলে রাজ্জাক শেখ, আলাদীপুর মাস্টারপাড়ার নুরু বেপারীর ছেলে আবুল বেপারী, রামকান্তপুর গ্রামের হালিম মিয়ার ছেলে তুহিন আহমেদ রুবেল ও মহিষবাথান গ্রামের জয়নাল ভুইয়ার ছেলে আকতার ভুইয়া।

রাজবাড়ী সদর থানার এসআই মুন্সী কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  পৃথক দুটি অভিযান চালিয়ে  মাদকসহ হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে পৃথক দুটি মামলা দায়েরের পর আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২