গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বামী-স্ত্রী মিলে গাঁজার ব্যবসা॥ গ্রেপ্তার স্ত্রী
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / 318
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া এলাকা থেকে সোমবার সকালে তিনশ গ্রাম গাঁজাসহ রূপালী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের মোহম্মদ আলী মনার স্ত্রী। মনা ও রূপালী দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার এসআই মাসুদ মুন্সী জানান, মোহম্মদ আলী মনা ও তার স্ত্রী রূপালী বেগম দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় রূপালী বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী মনাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এব্যাপারে রূপালী বেগমের বিরুদ্ধে মাদক আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :





















