রাজবাড়ীতে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- প্রকাশের সময় : ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / 228

জনতার আদালত অনলাইন ॥ “ সময়ের ১১” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে সময় টেলিভিশনের জন্মদিন পালিত হয়েছে।
সময় টেলিভিশনের জন্মদিন উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের পৌর মিলেনিয়াম মার্কেটে সময় টিভির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার করিম ইসহাকের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক এজাজ আহম্মেদ, চ্যনেল ২৪ এর রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস, দৈনিক আমাদের সময় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান বক্তৃতা করেন। অনুষ্ঠানে দৈনিক তৃতীয় মাত্রার রাজবাড়ী প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি প্রসেনজিৎ রায়, খোলা কাগজের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, ইনকিলাবের জেলা প্রতিনিধি নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন ইলেক্টট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে জন্মদিনের শুভ সুচনা করেন আগত অতিথিরা। এর আগে সময় টেলিভিশনের জন্মদিন উপলক্ষে সহকর্মী ও শোভাকাঙ্খীরা সময় টেলিভিশনের শুভ কামনা ও প্রতিষ্ঠানটি মঙ্গল কামনায় দোয়া করেন তারা।























