গুরুত্বপূর্ণ সংবাদ:
সাংবাদিক ফজলুর রহমানের বাবার ইন্তেকাল
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / 323
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার পাকশিয়া গ্রামের বাসিন্দা জলিল সরদার বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার কালুখালী প্রতিনিধি ফজলুর রহমানের বাবা। দীর্ঘদিন তিনি বার্ধক্যসহ নানা রোগে ভুগছিলেন।
আগামী কাল সকাল ৯ টায় পাকশিয়া নিজ বাড়ীতে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুস্ঠিত হবে বলে জানা গেছে।
তার মৃত্যুতে জনতার আদালত পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
Tag :























