গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / 334
জনতার আদালত অনলাইন ॥
খাসজমি দখল সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। শনিবার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, খাসজমি দখলকে কেন্দ্র করে নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী শংকর চন্দ্র বাদী হয়ে শাহাদত হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, সরকারি জমিতে অবৈধ প্রবেশ করে চাষাবাদ, সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবারই তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :





















