সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

শিক্ষানুরাগী প্রকৌশলী রফিকউদ্দিন আর নেই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / 297

জনতার আদালত অনলাইন ॥   রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি প্রকৌশলী এটিএম রফিকউদ্দিন পান্না মিয়া আর নেই। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। দেশের খ্যতনামা নির্মাণ কনসালটিং প্রতিষ্ঠান ডিডিসির মালিক ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এটিএম রফিকউদ্দিন তার নিজ গ্রাম কলিমহরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, জহুরুন্নেছা কলেজিয়েট স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। স্থানীয়দের মতে, তার মেধা, শ্রম ও অর্থ দিয়ে কলিমহর গ্রামকে তিনি শহরে রূপান্তরিত করেছেন। এছাড়াও পাংশা সরকারি কলেজ, মাছপাড়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠানলগ্নে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন। তার জমির উপর নির্মিত হয়েছে পাংশা মা ও শিশু হাসপাতাল। তার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী প্রমুখ শোক প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুর তিনটায় তার নিজ হাতে গড়া কলিমহর জহুরুন্নেছা কলেজিয়েট স্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবাকি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষানুরাগী প্রকৌশলী রফিকউদ্দিন আর নেই

প্রকাশের সময় : ০৮:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২