Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ দুই দিনে ‘ঘুষ.সাইটে’ ৮০৪ অভিযোগ, ঘুষ চাওয়ার দাবি ১৩ কোটি ৬৫ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে রাজনৈতিক ও সুশীল সমাজের মতবিনিময় নওগাঁয় চোরাই গরুসহ চোর গ্রেফতার

রাজবাড়ীতে ১০ ব্যবসায়ীর দোকান ঘরের লিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 259

জনতার আদালত অনলাইন  রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজারের ১০ ব্যবসায়ীর দোকানঘরের লিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমান ও সার্ভেয়ার শাহ ইমরান সম্পূর্ণ অনিয়ম করে তাদের লিজ বাতিল করে অন্যদের দেওয়ার পাঁয়তারা করছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাকাল ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজারে উত্তম কুমার বিশ^াস, আবুল কালাম, জহিরুল  ইসলাম, উজ্জ্বল কুমার সাহা, হাসান শেখ, ফারুখ দেওয়ার, মধুসুদন, প্রামানিক, আলমগীর চৌধুরী,  নিজামউদ্দিন ও তালেব শেখ জেলা পরিষদ থেকে লিজ নিয়ে দীর্ঘ ৬০ ব্ছর ধরে ব্যবসা করে আসছে। প্রতিবছর ব্যবসায়ীরা লিজের টাকাও পরিশোধ করেন। কিন্তু চলতি বছর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সার্ভেয়ার অনিয়মের মাধ্যমে বাজারের জমি অন্য পক্ষের কাছে লিজ দিয়েছে। যেটি জেলা পরিষদের করার কোন সুযোগ নেই। এর ফলে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ১০ ব্যবসায়ীর দোকান ঘরের লিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২