Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় : মঈন খান ঢাকার যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল সমীক্ষার নির্দেশ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস

বালিয়াকান্দিতে ‘প্লাস্টিকের চাল’বিক্রির অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 514

জনতার আদালত অনলাইন  রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ‘প্লাস্টিকের চাল’ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের বাসিন্দা সুলতান মাহমুদ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার এ অভিযোগ করেন। ‘প্লাস্টিকের চাল’ পরীক্ষার জন্য বিএসটিআই পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সুলতান মাহমুদ জানান, কয়েকদিন আগে বালিয়াকান্দি বাজারের চাল ব্যবসায়ী অরুণ কুন্ডুর কাছ থেকে ১৬ কেজি বিনা গোল্ড চাল কিনেছিলেন। কয়েক কেজি চালের ভাত রান্না করে খেয়েছেন। ভাতের প্রকৃত স্বাদ পাওয়া যায়নি। তখন বিষয়টি বুঝতে পারেননি। সোমবার ওই চাল দিয়ে তার স্ত্রী পিঠা বানাতে গিয়ে দেখেন চাল গুড়া না হয়ে প্লাস্টিক মন্ডের মত হয়ে যাচ্ছে।

খুচরা চাল ব্যবসায়ী অরুণ কুন্ডু জানান, বালিয়াকান্দি বাজারের পাইকারী চাল ব্যবসায়ী আব্দুল মান্নান খানের কাছ থেকে  ১৫ বস্তা বিনা গোল্ড চাল কিনেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে ব্যবসা করছেন। তিনি চালে কখনও ভেজাল মেশান না।

পাইকারী চাল বিক্রেতা আব্দুল মান্নান খান জানান, ছয় মাস আগে বেনাপোল থেকে পাঁচ টন বিনাগোল্ড চাল এনেছিলেন। অরুণ তিনি ছাড়াও অন্যেদের কাছ হতেও চাল কিনে থানে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর বাজারে গিয়ে ওই চাল পুড়িয়ে পরীক্ষা করা হয়েছে। সাধারণ চাল আগুনে পুড়ে যাওয়ার কথা। প্লাস্টিকের চাল আগুনে দিলে মন্ডে পরিণত হয়। প্রাথমিক ভাবে ওই চাল প্লাস্টিকের তৈরী বলেই মনে হয়েছে। চালগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ‘প্লাস্টিকের চাল’বিক্রির অভিযোগ

প্রকাশের সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২